POPULAR BD NEWS
Popular BD News Logo

মহামায়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১ | সময়: ১২:৪৪ পূর্বাহ্ণ

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ২জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে শান্ত (১৭) ও আসিফ (১৮) নামের ২ যুবকের মৃত্যু হয়।

এ ঘটনায় শান্ত ঘটনাস্থলে মারা যায়। সাজ্জাদ (১৭), আসিফ (১৮) ও মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম (৭০) গুরুতর আহত হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর থেকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এতে পথিমধ্যে আসিফের মৃত্যু হয়। নিহত শান্ত চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহত আসিফের পরিচয়ে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় ছুটে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত নামের যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ পথচারী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করে।

চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রোমান বলেন, দুর্ঘটনায় শান্ত নামের ছেলেটির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। এছাড়া আহত বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক দেখে আমরা ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন