POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচরে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজনের মনোনয়ন ফরম দাখিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ | সময়: ৯:০৫ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং আলগী দক্ষিণ ও ৫ নল হাইমচর ইউনিয়নে ৪ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন সংগ্রহ এবং সদস্য পদে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় ও দাখিল করেছেন।

মনোনয়ন পত্র ক্রয় করেছেন আলগী দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাউদ্দিন টিটু হাওলাদার, নৌকা মনোনয়ন চেয়ে আবেদন কারী উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ রাজা পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব মোঃ ফখর উদ্দিন আলী আহমেদ।

৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনয়ন ক্রয় করেছেন নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সরকার।

এছাড়াও সাধারণ সদস্য পদে ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মোঃ সোহরাব হোসেন টিটু, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য পদে সাংবাদিক তাছলিমা জাহান পপিসহ একাধিক প্রার্থী হাইমচর উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল ২৩ নভেম্বর নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন