POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্যবসা যেভাবে হালাল-হারাম

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ | সময়: ৩:১৭ অপরাহ্ণ

হালাল-হারাম ইসলামের এক অনন্য অলঙ্ঘনীয় বিষয়। জীবিকা উপার্জনের ইসলাম অনুমোদিত মাধ্যমগুলোর অন্যতম হলো ব্যবসা।

পবিত্র কুরআনুল কারিমে আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন।’ (সুরা বাকারা : ২৭৫)।

মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) ছিলেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসায়ী। অর্থনৈতিক চরম মন্দার সময়ও তিনি ছিলেন বহুগুণ মুনাফা অর্জনকারী সফল ব্যবসায়ী। যখন পৃথিবীর সব ব্যবসায়ীই লোকসান হতো তখনও তিনি দেখিয়েছেন কীভাবে সততা দিয়ে প্রচুর লাভ অর্জনের চমক দেখানো যায়।

ইসলামের দৃষ্টিতে ক্রয়-বিক্রয় ব্যয়সায় অভিহিত হওয়ার জন্য শর্ত হলো তা হতে হবে সম্পূর্ণ হালাল পন্থায়। হালাল-হারামের সীমা অতিক্রম করলেই তা আর ব্যবসা থাকে না বরং তা হয়ে যায় প্রতারণা।
হালাল ব্যবসার শর্তগুলোর অন্যতম হলো ক্রেতা-বিক্রেতা উভয়ের সম্মতি।

ব্যবসার জন্য শর্ত রয়েছে ক্রেতা-বিক্রেতা উভয়ের সন্তুষ্টির। অর্থাৎ ক্রেতার পণ্যটি নেয়ার আগ্রহ থাকবে, বিক্রেতারও তা বিক্রির আগ্রহ থাকতে হবে। উভয়ে যদি ধার্যকৃত মূল্যে সন্তুষ্ট থাকেন তবেই ক্রয়-বিক্রয় শুদ্ধ হবে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন