POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২১.৭৫%

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১ | সময়: ২:৫৫ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে গ ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় ২৩ হাজার ৩৪৭ শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৭৯ জন। সে হিসাবে পাসের হার ২১ দশমিক ৭৫ শতাংশ। গত শিক্ষাবর্ষে গ ইউনিটে পাসের হার ছিল ১৫ দশমিক ৪৯ শতাংশ।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান৷ গ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী মুহাম্মদ আবদুল মঈন, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

গ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admissions.eis.du.ac.bd) গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল জানতে পারছেন। এ ছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে ‘DU GA Roll No’ ফরম্যাটে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাচ্ছে৷

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন