POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার ১২নং আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১ | সময়: ৬:৩৪ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আশ্রাফপুর নতুন বাজার ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সফিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জহিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের , সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,জিয়াউর রহমান হাতেম প্রমুখ।

এসময় প্রস্তাব ও সর্মথনের ভিত্তিতে ১২নং আশ্রাফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জনের নাম ঘোষণা করা হয় । তার হলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান মাষ্টার,উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ কাজী এনামুল হক শামীম,উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এড.আুব ইউছুফ পাটওয়ারি ও আশ্রাফপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ ইউছুফ মানছুরি।

এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন