POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১ | সময়: ৬:৫২ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ( শ্রীরামপুর) এর যুবদল, ছাত্রদলের উদ্দোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও উন্নত চিকিৎসা নিতে বিদেশ যাওয়ার ব্যবস্থা গ্রহনের জন্য রবিবার এলাকার পাটওয়ারী বাড়ির মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে।

ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী রুহুল আমিনের সভাতিত্বে উপজেলা ছাত্রদল নেতা গাজী জুনায়েদ এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক।

এ সময় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান প্রধান, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিব উন নবী সুমন, ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ, ছাত্রদল নেতা যোবায়ের হোসেন রাসেল, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শামীম, সাধারন সম্পাদক আবু হানিফ মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, ওয়ার্ড ছাত্রদরের সিনিয়র সহ-সভাপতি মুনজুরুল ইসলাম, মো. নাঈম, গাজী জিলানী, গাজী কাউসার সহ অসংখ্য নেতা কর্মি ও মুসল্লিগন উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন