POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিদেশী মাদক মদসহ তিনজন আটক, মোটর সাইকেল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১ | সময়: ৫:৫৫ অপরাহ্ণ

কুমিল্লায় র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক সদর দক্ষিণ ও কোতয়ালি থেকে ৪,৬৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০৬ কেজি গাঁজা ও বিদেশী মাদক মদসহ তিনজন গ্রেফতার।

পৃথক অভিযানে পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল ২১ নভেম্বর তারিখ ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪,৬৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ রংপুর জেলার বদরগঞ্জ থানার শাহাপুর গ্রামের মোঃ খলিল মন্ডল এর ছেলে মোঃ মাহামুদুন নবী রিপন (২৪)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ২১ নভেম্বর ২০২১ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানার আমতলী বিশ্বরোড এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে মোটর সাইকেলে করে গাঁজা ও বিদেশী মদ পরিবহনের সময় ০৬ কেজি গাঁজা ও ০৩ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের মোঃ একরাম মিয়ার ছেলে মোঃ রুবেল (৩০) ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার লুদুয়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে অয়ন (১৯)।

অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন