POPULAR BD NEWS
Popular BD News Logo

ট্রাক-সিএনজি সংঘর্ষে হাজীগঞ্জের দুইজন নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১ | সময়: ১১:১৮ অপরাহ্ণ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কচুয়া সীমানার খাজুরিয়া বাজারের পূর্ব পাশে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে।

শনিবার রাত ১১ টার দিকে কুমিল্লাগামী ট্রাক ও শাহরাস্তিগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হয়। নিহত দুইজনই একজন চালক। সিএনজির সামনে বসা আরেক যাত্রী নিহত হয়। সিএনজির পিছনে থাকা দুই যাত্রীর একজন মৈশামুড়ার আহত রিপন।

নিহত সিএনজি চালক হাজীগঞ্জ পৌরসভার আড়াখাল গ্রামের সোহেল। যাত্রী একই উপজেলার মৈশামুড়া গ্রামের মিস্ত্রি বাড়ীর গোকুল সরকার।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম শান্ত জানান,ট্রাক পালিয়ে গেছে। সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সড়ক দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন