POPULAR BD NEWS
Popular BD News Logo

কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কারিকুলাম পরিবর্তন করতে চাই: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১ | সময়: ৪:৩৮ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমরা সনদধারী শিক্ষার্থী তৈরি করতে চাই না। লেখাপড়া শেষে কেউ বেকার থাকবে, এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখনও সিংহভাগ শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের কর্মমুখী শিক্ষা নিশ্চিতে কারিকুলাম পরিবর্তন করতে চাই। যাতে তারা লেখাপড়া শেষে কাজ পায় ও স্বনির্ভর হতে পারে।

শনিবার রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, শিক্ষার্থীরা যাতে কর্মমুখী শিক্ষা গ্রহণ করার পর কর্মজীবনে প্রবেশ করতে পারেন, সেভাবে আমরা তৈরি করে দিতে চাই। সে জন্যই আমরা কর্মশালার আয়োজন করেছি।

শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছি বলেও জানান তিনি।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন