শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা গ্রামের মুন্সী বাড়ী থেকে রাবেয়া আক্তার আনিসা (১৭) নামে যুবতীর লাশ উদ্ধার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
নিহতের পরিবার জানায়, বিগত ১ বৎসর পূর্বে নিহত আনিসার বিয়ে ঠিক হয় পাশ্ববর্তী চাঁটখিল উপজেলার পাঁনশা গ্রামের সালেহ আহম্মেদের পুএ প্রবাসী মোহাম্মদ বাদল এর সাথে। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই দুজনের মধ্যে মোবাইল ফোনে কথোপকোতন চলে আসছিল। ঘটনার দিন ১৬ ই নভেম্বর মঙ্গলবার রাতে ও প্রবাসী বাদল ও আনিসার মধ্যে মোবাইল ফোনে কথা হয়েছিল বলে তার পরিবার জানায়।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, কুমিল্লা জেলার মনোহরগজ্ঞ উপজেলার শাকতলা পাটোয়ারী বাড়ীর বিল্লাল হোসেন পাটোয়ারীর মেয়ে রাবেয়া আক্তার আনিসা। গত ১৫/ ২০ দিন পূর্বে নিহত আনিসা তার নিজ বাড়ী থেকে তার নানার বাড়ী শাহরাস্তির কাঁদরা মুন্সী বাড়ীতে বেড়াতে আসে। ১৬ই নভেম্বর মঙ্গলবার রাত ৪ টায় নানার বাড়ী থেকে রাবেয়া আক্তার আনিসা (১৭) ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ তার উদ্ধার করা হয়। ঘটনার দিন ভোর রাতে ঐ ঘরে বসবাসরত লোকজন আনিসার থাকার কক্ষের আঁড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে ডাক- চিৎকার শুরু করে। পরবর্তীতে বাড়ির ও আশপাশের লোকজন এসে পুলিশকে বিষয়টি জানালে, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল মান্নান জানান, খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ নিহত যুবতীর গলাঁয় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। লাশ চাঁঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং ০১