মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী।সে জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে হবে।
তিনি বলেন, আমাদের দেশে এখনও সামাজিকভাবে নারীরা অবহেলার পাত্র। যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণসহ নানাভাবে নারীদের ওপর সহিংসতা চলছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক ভাবে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে হবে। সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আরো বলেন, ইসলাম নারীদের মর্যাদাকে সমুন্নত রেখেছে। তারা ধর্মীয় অনুশাসন মেনে শিক্ষা অর্জন ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে মুসলিম উম্মাহ্ ও দেশের কল্যাণে নিয়োজিত হতে পারেন। সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টও নারীদেরকে আত্মনির্ভরশীল করার জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছে।

১৬ নভেম্বর,গভীর রাতে আঞ্জুমান-এ- রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনিয়া যুব ফোরাম উদ্যোগে বদরপুর আরশাদ আলী বেপারীর বাড়িতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী এসব কথা বলেন।
অতিথি ও আলোচক ছিলেন, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার প্রচার সম্পাদক মাও:রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মইনীয়া যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, মইনীয়া যুব ফোরামের সাংস্কৃতিক সম্পাদক শায়ের মাওঃ, মনসুর আলী , মতলব উত্তর উপজেলা মইনীয়া ওলামা-মাশায়েখ ফোরাম সভাপতি খলিফা মাওঃ মমিনুল হক, সাধারণ সম্পাদক খলিফা মাওঃ আবদুস সামাদ,খলিফা শাহ আবদুল আউয়াল, খলিফা আলমগীর শাহ, খলিফা শাহ আব্দুর রশিদ মিয়াজী খলিফা শাহ মোঃ সিদ্দিকুর রহমান, খলিফা শাহ মোঃ সাহাবুদ্দিন প্রধান প্রমুখ।
বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (সা.) মুনাজাতে অংশগ্রহণ করেন।
E/N