POPULAR BD NEWS
Popular BD News Logo

গলায় ছুরি ঠেকিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১ | সময়: ৫:২৮ অপরাহ্ণ

বান্দরবানের লামায় নবম শ্রেণির এক ছাত্রীকে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ করেছে ভিকটিম ও তার পরিবার।

বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে লামা হাসপাতালে ধর্ষিতা মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য আসেন মা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ভিকটিম ও পরিবারকে থানায় আসতে বলি। এই বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সহকারী মেডিকেল অফিসার ডা. রায়হান জান্নাত বিলকিস সুলতানা বলেন, ভিকটিমের শরীরে ধর্ষণের আলামত রয়েছে। আমরা তাকে বান্দরবান জেলা সদর হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রেফার করেছি।

ভিকটিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে সে ও তার একটি ছোট বোন ছিল। আর কেউ ঘরে ছিল না।

এ সুযোগে ধর্ষক মো. সাইফুল বাড়ির আঙিনায় এসে তার গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখিয়ে তাকে বাড়ির পাশে পাহাড়ে নিয়ে যায়। সেখানে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন