হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ১৪ জন অসহায় ব্যক্তি পেল আড়াই লাখ টাকা। চাঁদপুর -৫ আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম রীর উত্তমের সেচ্ছাধীন মঞ্জুরি খাত থেকে এ অনুদান প্রদান করা হয়।
বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে হাজীগঞ্জ উপজেলার ৬ জন অসহায় দরীদ্র ব্যক্তি ও রোগীর মধ্যে এ টাকা বিতরন করা হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার আনুষ্ঠানিক ভাবে ওই ব্যক্তিদের মাঝে নগদ এ অর্থ বিতরণ করেন।
হাজীগঞ্জ উপজেলায় অনুদান প্রাপ্তরা হচ্ছে হরিপুরের মারজাহান, রাজার গাঁও এর তানজিনা, আলীগঞ্জের মমতাজ,কংগাইসের আবদুর রহমান,রায়চোঁর খোকন ও মোহাম্মদপুরের কবির হোসেন। শাহরাস্তির উপলতার নুরুল ইসলাম, দেবকরার শানজেনা সারমিন, বড়ুয়ার মাসুদ, নিজ মেহারের ফাতেমা, বড়ুয়ার মানিক, হাড়িয়ার শেখ ফরিদ, শিমুলীয়া গ্রামের সুমি আক্তার।