POPULAR BD NEWS
Popular BD News Logo

দ্বিতীয় দিনে হাজীগঞ্জে ২২০জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১ | সময়: ৮:৫৯ অপরাহ্ণ
১০ নভেম্বর বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গত ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর  চতুর্থ ধাপের নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেয়ার সুবিধার্থে চাঁদপুর জেলা নির্বাচন অফিসার প্রজ্ঞাপনের মাধ্যমে ৪টি অফিসের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের মাধ্যমে বণ্টন করে দেন ।
দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারবৃন্দ হলেন-১)উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওবায়দুর রহমান দায়িত্ব পালন করছেন-১নং রাজারগাঁও ইউনিয়ন,৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন ও ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন।২)উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা দায়িত্ব পালন করছেন-৫নং সদর ইউনিয়ন,৮,নং হাটিলা ও ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন। ৩)উপজেলা প্রকৌশলী মোঃ রেজাওয়ানুর রহমান দায়িত্ব পালন করছেন-৬নং বড়কুল পূর্ব,৯নং গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন ও ১০নং গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়ন।৪) উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জুলফিকার আলী দায়িত্ব পালন করছেন-২নং বাকিলা ও ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন।
সোমবার দ্বিতীয় দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১৩জন, ১৬৬সাধারন সদস্য জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৪১জন প্রার্থীসহ মোট ২২০জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জানা গেছে, গতকাল রোববার পর্যন্ত উপজেলার রাজারগাঁও ইউনিয়ন থেকে ৩ জন চেয়ারম্যান, ১১ জন সাধারন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বাকিলা ইউনিয়ন থেকে ৩ জন চেয়ারম্যান, ২১ জন সাধারন সদস্য ও ৮ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কালচোঁ উত্তর ইউনিয়ন থেকে ১ জন চেয়ারম্যান, ১২ জন সাধারন সদস্য ও ১ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কালচোঁ দক্ষিণ ইউনিয়ন থেকে ২ জন চেয়ারম্যান, ১৪ জন সাধারন সদস্য ও ৫ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
হাজীগঞ্জ সদর ইউনিয়ন থেকে ১ জন চেয়ারম্যান, ২৩ জন সাধারন সদস্য ও ৬ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বড়কুল পূর্ব ইউনিয়ন থেকে ১ জন চেয়ারম্যান, ১৩ জন সাধারন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে ৩ জন সাধারন সদস্য ও ২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। হাটিলা পূর্ব ইউনিয়ন থেকে ১ জন চেয়ারম্যান, ১৮ জন সাধারন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে ১১ জন সাধারন সদস্য ও ২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ১ জন চেয়ারম্যান, ১৮ জন সাধারন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে ২২ জন সাধারন সদস্য ও ৫ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন