চাঁদপুর জেলায় বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সারাদিনে ১৪ কেজি গাঁজা, ১০১ পিস ইয়াবা ও ৩৫ বোতল ফেন্সিডিল’সহ গ্রেফতার ৪ জন, সাজা পরোয়ানা মূলে ২ জন, পরোয়ানা মূলে ৩ জন এবং অন্যান্য মামলায় গ্রেফতার ৬ জনসহ মোট ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে জেলার বিভিন্ন থানা পুলিশ।
পরে সবাইকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।