POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যান মোস্তফার বিরুদ্ধে হামলা ও লুটপাটের একাধিক মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১ | সময়: ১২:১১ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদারের বিরুদ্ধে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। গত ৩০ অক্টোবর সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়। সভা শেষে শোরসাক বাজারে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

ওই হামলায় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জড়িত রয়েছে বলে বাদী পক্ষ তাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় তাকে প্রধান আসামি করা হয়। শোরসাক গ্রামের মৃত আঃ রহিম খানের ছেলে মোঃ বাচ্চু খান প্রথমে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। এরপর একই গ্রামের সিরাজুল হক মজুমদারের ছেলে মোঃ নিজাম উদ্দিন কিরণ আরেকটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের সংবাদ শুনে ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে বাদী পক্ষদের মামলা তুলে নিতে হুমকি ধমকি প্রদর্শন করলে বাদী পক্ষ লিখিত ভাবে আদালতকে অবহিত করেন। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানা যায়, ৩০ অক্টোবর আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে শোরসাক বাজারে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান সহ বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা হয়। পাশাপাশি স্হানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বর্ধিত সভায় কথা বলায় নিজাম উদ্দিন কিরণ কে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল প্রকাশ্যে শারীরিক ভাবে লাঞ্ছিত করায় নিজাম উদ্দিন কিরণ আদালতে মামলা দায়ের করেন। মামলায় চেয়ারম্যান ছাড়াও একাধিক ব্যক্তি কে আসামি করা হয়।

শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ আবদুল মান্নান মামলার বিষয়গুলো নিশ্চিত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন