হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের নেতৃত্বে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও আলোচনা সভা- কেক কাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।