POPULAR BD NEWS
Popular BD News Logo

বাইকে মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় শিশু নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ | সময়: ১২:২৯ অপরাহ্ণ

বগুড়ায় বাবার মোটরসাইকেলের পেছনে থাকা মায়ের কোল থেকে মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকচাপায় ২২ মাস বয়সী মাহমুদা জান্নাতি মালিহা নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি সেলিম রেজা এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, শিশু মালিহা রাজশাহীর বাঘমারার আবদুল্লাহ আল মামুনের মেয়ে। মামুন পপুলার ডায়াগনস্টিক নামে একটি প্রতিষ্ঠানের রিপ্রেজেনটেটিভ। তারা বগুড়া শহরের রহমানগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে স্ত্রী আয়েশা সিদ্দিকা ও শিশু মালিকাকে নিয়ে বাঘমারার দিকে যাচ্ছিলেন।

রাত ৮টার দিকে শহরের চারমাথা ভবেরবাজার এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে মহাসড়কে পৌঁছলে ঝাঁকুনি লাগে। এতে মায়ের কোলে থাকা মালিহা মহাসড়কে পড়ে যায়।

এ সময় পেছনে থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-শ-১৩-১২-৫৯) নিচে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন