POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার খিলমেহের মাদ্রাসায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মৃধা সভাপতি নির্বাচিত

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ | সময়: ১০:৩২ অপরাহ্ণ

কচুয়া ঐতিহ্যবাহী খিলমেহের আহমাদিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি পদে টানা সপ্তম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার মো. সোহেল রানার উপজেলাস্থ কার্যালয়ে সদস্যদের ভোটাধিকার প্রয়োগ করা হয়। উপস্থিত ৮জন ভোটারের মধ্যে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলা মৃধা ৪ভোট ও অপর প্রতিদন্ধী সভাপতি প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম সোহেল পান ৪ ভোট। ভোট সমান সমান হওয়ায় পরদিন বুধবার সন্ধ্যায় লটারীর মাধ্যমে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মৃধা বিজয়ী হন।

জানা গেছে, কচুয়া উপজেলার খিলমেহের গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নজরুল ইসলাম মৃধা ওই মাদ্রাসার ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা বিভিন্ন মেয়াদে সভাপতি ও এডহক কমিটির আহ্বায়কসহ ৭বার সভাপতি পদে দায়িত্বপালন করছেন। তিনি ওই মাদ্রাসার সভাপতি পদে দায়িত্ব থাকায় মাদ্রাসার ব্যাপক একাডেমিক উন্নয়ন সহ শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ভবিষ্যতেও মাদ্রাসাটি সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার মান এগিয়ে নিতে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম মৃধা আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর এ দায়িত্ব পালনে তিনি মাদ্রাসার শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন