POPULAR BD NEWS
Popular BD News Logo

চেয়ারম্যান প্রার্থী সাইফুরের শো-ডাউন

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ | সময়: ৫:১২ অপরাহ্ণ
সাবেক স্বরাষ্টমন্ত্রি ড. মহীউদ্দিন খান আলমগীর এমপির আগমন উপলক্ষে কচুয়া উপজেলার ১০ নং উত্তর গোহট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রত্যাশী যুবলীগ নেতা সাইফুর রহমান এর পক্ষে গতকাল তার সমর্থকরা রহিমানগর বাজারে বিশাল বিক্ষোভ মিছিল করেন।
এ সময় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাই মুন্সি’র ছেলে মো. সাইফুর রহমান মুন্সি, উপজেলা যুবলীগের সহসভাপতি কাউন্সিলর কামাল হোসেন অন্তর, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ১০ নং উত্তর গোহট ইউপি যুবলীগের সাধারন সম্পাদক ওসমান গনি পলাশসহ অসংখ্য নেতা কর্মি উপস্থিত ছিলেন।
কচুয়া- ১০ নং উত্তর গোহট ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রত্যাশী সাইফুর রহমানের সমর্থনে বিক্ষোভ মিছিল।
E/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন