POPULAR BD NEWS
Popular BD News Logo

৩৩০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ফ্রান্স

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ | সময়: ৪:০৬ অপরাহ্ণ

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ৩টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা হিসেবে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে প্যারিস।

ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরকালে এসব চুক্তি সই হয়।  ফ্রান্সের আমন্ত্রণে বর্তমানে প্যারিস আছে শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীরা।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।  তিনি বলেন, প্যারিস যে ৩৩০ মিলিয়ন ইউরো দেবে তার মধ্যে এজেন্সি ফ্রান্স ডেভলপমেন্ট (এএফডি) মহামারি মোকাবিলায় আর্থিক সহায়তার জন্য ২০০ মিলিয়ন ইউরো দেবে এবং ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের জন্য দেবে ১৩০ মিলিয়ন ইউরো।  তিনি জানান, প্রকল্পটি ইতোমধ্যে চালু করা হয়েছে এবং কার্যক্রম এখন চলছে।

ইআরডি সচিব জানান, নতুন ৩৩০ মিলিয়ন ইউরো সহায়তা নিয়ে বাংলাদেশকে এএফডির দেওয়া মোট সহায়তা ১ বিলিয়ন ইউরো ছাড়ালো।  এর আগেও সংস্থাটি ৮০০ মিলিয়ন ইউরো দিয়েছে।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে এএফডি’র সবচেয়ে বেশি সহায়তা প্রাপ্ত দেশ।

প্যারিসে চুক্তি স্বাক্ষরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সূত্র:যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন