POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় পনশাহীতে এক মাদ্রাসায় নাশকতা মূলক আগুনে  ১০ লক্ষ টাকার ক্ষতি

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১ | সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ

কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামের শানে মদিনা হাফেজিয়া,এতিমখানা ফোরকানিয়া মাদ্রাসায় এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় লোকজন দাবী করেছে।

বুধবার (১০ নভেম্বর) মাগরিব নামাজের সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা দাবী করেছে কে বা কাহারা নাশকতা মূলক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন যার যা দিয়ে পনি ঢেলে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা কালে খবর পেয়ে প্রায় আধা ঘন্টা পর কচুয়া ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রন করতে সক্ষম হয়।

এর মধ্যেই অগ্নিকান্ডে মাদ্রাসার এতিম, আবাসিক ছাত্রদের বেডিং, আসবাবপত্র, আধাপাকা মাদ্রাসার ছাউনির কাঠ-টিন, প্রয়োজনীয় কাগজপত্র ও কোরআন হাদিস বিনষ্ট হয়ে যায়। ঘটনারস্থান পরিদর্শন করেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, থানা পুলিশ, ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম,বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব হুমায়ন কবির হাবিব, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ইউপি সসদস্য জহিরুল ইসলাম প্রমূখ।

পুলিশের পরিদর্শনের সময় এসআই মামুন সরকারের মাধ্যমে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ মানবিক সহতায় মাদ্রাসার এতিম ও আবাসিক ছাত্রদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রধান করেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন