কচুয়ায় দক্ষিণ সেঙ্গুয়া বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রিজ কাপ হা-ডু-ডু টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকালে দক্ষিণ সেঙ্গুয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ টুর্ণামেন্ট ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন,উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন।
কচুয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও মোজাম্মেল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পালাখাল মডেল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী ডা.মাসুদ রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিম মোল্লা, আওয়ামীলীগ নেতা সফিক গাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ ইমন, আরিফ খান জয় ও ডালিম সরকার, যুবলীগ নেতা আকতার হোসেন, সমাজসেবক জামাল হোসেন মোল্লা, শাহজাহান গাজীসহ আরো অনেকে।
এ সময় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাসুদ মোল্লা, সাধারণ সম্পাদক জুয়েল গাজী, সহ-সম্পাদক কাউছার আলম, আমজাদ হোসেন, এবাদুল হকসহ শত শত হা-ডু-ডু ক্রীড়া প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।