তবে জেলা নির্বাচন অফিসার জানিয়েছে,অত্র ইউনিয়নের নির্বাচন বন্ধের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এই ১০টি ইউনিয়নে সর্বমোট ৪০৮ জন প্রার্থী ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৪জন, সাধারণ সদস্য পদে ২৯৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬ জন।
তবে এর মধ্যে ৭নং তরপুরচন্ডী ও ৫নং রামপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইতিমধ্যেই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়া ২নং আশিকাটি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীও বিনাভোটে বিজয়ী হতে যাচ্ছেন। এই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী দু’জন স্বতন্ত্রপ্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
১০টি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ৯৩ হাজার ৯৫৮জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ১হাজার ২৭০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯২হাজার ৬শ’ ৮৮ জন। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন অফিস সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে।
E/N