POPULAR BD NEWS
Popular BD News Logo

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ | সময়: ৫:১৬ অপরাহ্ণ

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে এই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর।  আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন