POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনা নিরাময় ক্যাপসুলের অনুমোদন পেল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১ | সময়: ৫:৫৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ক্যাপসুল ‘মলনুপিরাভির’ জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনার এই বড়ি অনুমোদন পেল দেশে।

মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বেক্সিমকোর পর এসকেএফ ফার্মা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে এই ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি দেওয়া হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়,  দেশের বাজার পাওয়া যাচ্ছে এই ওষুধ। নতুন করে দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সক্ষমতা যাচাই করে আবেদন করা বাকি কোম্পানিগুলোকেও অনুমোদন দেওয়া হবে।

করোনা আক্রান্ত রোগীকে এই ক্যাপসুলটি দিনে ৮টি করে মোট ৫ দিন খেতে হবে জানিয়ে এর প্রতিটির দাম কত পড়বে তা-ও বলে দেন ডিজি।

তিনি বলেন, ২০০ মিলিগ্রামের প্রতিটির ক্যাপসুলের দাম ৫০ টাকা করে পড়বে।

ওষুধটির ওপর পরীক্ষা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ ১৭টি দেশে। চার দিন আগে বৃটেন সরকার এ ওষুধের অনুমোদন দেয়।

সূত্র:যুগান্তর

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন