POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রবাসীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান:প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১ | সময়: ৫:৩০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো ও লন্ডনে তাঁর সরকারি সফর শেষে আজ মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ফ্লাইটটির আজ স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে ফ্রান্সের শার্ল দো গল বিমানবন্দরে অবতরণ করে।

৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ ২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।

বাসস্থান থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী প্রবাসীদের জানান, মহামারি করোনা কেটে গেলে তিনি তাঁদের সঙ্গে আবার দেখা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সপ্তাহের সফরে গত ৩১ অক্টোবর ঢাকা থেকে গ্লাসগোয় পৌঁছান।

সূত্র:প্রথম আলো

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন