POPULAR BD NEWS
Popular BD News Logo

রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হোসেন বেপারী | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১ | সময়: ৩:১৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভায় রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদারের সভাপতিত্ব ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ-জামালের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয়ের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

তিনি বলেন, ভবিষ্যৎ সফলতা অর্জনের লক্ষ থাকলে পড়াশোনা করতে হবে। তোমরা এই পরিক্ষার মাধ্যমে জীবনের একধাপ পাড়িদিয়ে অন্য ধাপে পৌঁছাবে। মাধ্যমিক শেষে তোমরা উচ্চ মাধ্যমিকে পদার্পণ করবে। তোমাদের জন্য শুভকামনা রইল।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরাও ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

শেষে বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানের দোয়া ও মুনাজাতের পর তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন