POPULAR BD NEWS
Popular BD News Logo

চৌমুহনীতে মন্দিরে লুণ্ঠনের ঘটনায় চার জন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১ | সময়: ৭:৩৭ পূর্বাহ্ণ
  • নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনীতে মন্দিরেহামলা ও লুণ্ঠনের ঘটনায় মন্দিরের লুন্ঠিত পূজার সামগ্রীসহ ০৪ জন গ্রেফতার।

সাম্প্রতিক সময়ে কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেধী মহলবিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে জনসাধারণের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর ২০২১ তারিখ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় কিছু দুষ্কৃতিকারী শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরে হামলা ও লুটতরাজ চালায়। এতদসংক্রান্তের কিছু ভিডিও ফুটেজ বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ থানায় একাধিক মামলা দায়ের করা হয়। বর্ণিত ঘটনার হামলা ও লুটকারীদের শনাক্ত এবং গ্রেফতার করতে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ এর আভিযানিক দল ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৭ নভেম্বর ২০২১ তারিখ রাতে রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জের বন্দর এবং নোয়াখালীর বেগমগঞ্জ হতে চৌমুহনীর মন্দিরে হামলা এবং লুটপাটে জড়িত (১) মোঃ মনির হোসেন রুবেল (২৮), (২) জাকের হোসেন রাব্বি (২০), (৩) রিপন (২১) এবং (৪) মোঃ নজরুল ইসলাম @ সোহাগ (৩৬), বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট হতে মন্দিরের লুষ্ঠিত পূজার সামগ্রী ও পূজা কার্যে ব্যবহৃত ভাঙ্গা/অসম্পূর্ণ অংশ উদ্ধার করা হয়। এছাড়াও মন্দিরে হামলায় অংশগ্রহণের সময় মোঃ মনির হোসেন @ রুবেল এর পরিহিত গেঞ্জি ও লুঙ্গী এবং হামলায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রুবেল, রাব্বী এবং রিপন সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে প্ররোচিত হয়ে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করে। হামলা পরবর্তী গ্রেফতারকৃত রুবেল, রাব্বী এবং রিপন ০২টি বস্তায় করে মন্দিরের বিভিন্ন পিতলের পূজার সামগ্রীসহ অন্যান্য মুল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। তারা গ্রেফতারকৃত সোহাগ এর সহযোগিতায় ধাতব আইটেমসমূহ রুপান্তর করে বিভিন্ন পরিকল্পনা করেছিল। মন্দিরে মালামাল লুট করার সময় রুবেল এর ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াতে ভাইরাল হয়। গ্রেফতারকৃত রুবেল, রাকিব, রিপন এবং সোহাগ বিভিন্ন পেশায় জড়িত। গ্রেফতারকৃত রুবেল এর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় চুরি ও ছিনতাই এর ০১টি মামলা রয়েছে বলে জানা যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন