POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে vivo শো-রুমের ২য় বর্ষপূর্তি উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ | সময়: ৬:৪৮ অপরাহ্ণ

vivo শো-রুমের ২য় বর্ষপূর্তি উপলক্ষে হাজীগঞ্জে র‌্যালী, র‌্যাফেল ড্র, বিভিন্ন খেলাধুলা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৮ই নভেম্বর সোমবার সকাল থেকে এই অনুষ্ঠানটি উপভোগ করেছে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত vivo স্মার্টফোন প্রেমি সমর্থকরা। প্রথমেই vivo ডান্সের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করে vivo শো-রুমের নেতৃবৃন্দরা।

এর পর হাজীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‌্যালী, বাস্কেট বল খেলাসহ কয়েকটি খেলা ও ৫টি ধাপে র‌্যাফেল ড্রতে ৩০ জনকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অথিতি হিসেবে ছিলেন, ভিভোর হেডকোয়ার্টার সদস্য হুইটনি, ইনক, জিনি।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিভোর রিজিওনাল সেলস ম্যানেজার ” মোঃ মোস্তাফিজ, চাদপুরের এরিয়া সেলস ম্যানেজার “ইকরামুল রাজু” এবং সিনিয়র এক্সেকিউটিব, ভিভোর ব্যান্ড এডভাইজর, টারমিনাল ডিপার্টমেন্ট এর সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে কেক কেটে vivo সো-রুমের ২য় বছর উৎযাপন করেন অথিতিরা। পপুলার বিডিনিউজ-হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন