POPULAR BD NEWS
Popular BD News Logo

জাতীয় ছাত্রসমাজে যোগ দিলেন অর্ধশতাধিক শিক্ষার্থী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১ | সময়: ১২:২৮ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম ডাকবাংলো মাঠে জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয় ছাত্রসমাজে যোগদান করেন অর্ধশতাধিক শিক্ষার্থী।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ইমতিয়াজ আজিজ ড্যানি, রংপুর জেলা জাতীয়  ছাত্রসমাজের সদস্য সচিব এস আর সৈকত, কুড়িগ্রাম জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব মোন্নাফ হাসান, যুগ্ম আহবায়ক লিটন আহমেদ রতন, আতিকুল ইসলাম আপেল, বদরগঞ্জ পৌরসভা ছাত্রসমাজের সভাপতি মহিবুল্লাহ আল মোমেন সেতুসহ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় অর্ধশত শিক্ষার্থী।

নবাগতদের বরণ করে নিয়ে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে প্রচার করতে হবে। বর্তমানে দেশে প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে রক্তপাতমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। শিক্ষার্থীদের আগামীর নেতৃত্ব নিতে হবে; এজন্য এখন থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে হবে।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন