‘দৈনিক প্রিয় চাঁদপুর ‘ নামে পত্রিকার ঘোষণা পত্র প্রদান করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
ওইসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সদস্য হাবিবুর রহমান খাঁন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, এডভোকেট জসিম ভাই, এডভোকেট রিপন, এডভোকেট সেলিম, এডভোকেট উজ্জ্বল, সাংবাদিক খোকন, দীন ইসলাম, নুর মোহাম্মদ, সুমন।
দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম বলেন, সকল প্রিয় মানুষ গুলোর প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি । বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে চাঁদপুর জেলার প্রশাসন,সাংবাদিক বৃন্দ, সুধীসমাজ, সকল পর্যায়ের মানুষের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা চান তিনি।