POPULAR BD NEWS
Popular BD News Logo

মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ | সময়: ৪:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ড হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ত্রি-বার্ষিক সম্মেলনের পূর্ব প্রস্তুতি।

রবিবার সকালে চাঁদপুর জেলা শাখার ও হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ত্রি-বার্ষিকী সম্মেলন সফল করতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সাথে মতবিনিময় করেন।

ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফেরদৌস আক্তার, চাঁদপুর জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক লিটন পাটোয়ারী, কেন্দ্রীয় যুব কমান্ড সন্মানিত সদস্য আব্বাস মুন্সী, সাবেক ছাত্রনেতা হাজীগঞ্জ উপজেলা যুব কমান্ডের সভাপতি প্রার্থী মো: সাইফুর রহমান, সাবেক ছাত্রনেতা উপজেলা সাধারণ সম্পাদক প্রার্থী শাহজাহান ভুইঞা, পৌর ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহানারা বেগম আক্তার স্বপ্না, পৌর ৮নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুবি আক্তার, ৮নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সদস্য নারগিস আক্তার প্রমুখ।

ত্রি-বার্ষিকী সম্মেলনে হাজীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে নগদ অর্থ প্রদান করার কথা রয়েছে।

 

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন