POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই তারকার নজরকাড়া ছবিতে মুগ্ধ নেটিজেনরা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ | সময়: ৪:২০ অপরাহ্ণ

আদিল হোসেন নোবেল ও তাহসান খান। ব্যক্তিত্বে তারা দু’জনই মুগ্ধকর, প্রশংসনীয়। কেবল সাধারণ ভক্তরা নন, শোবিজের অনেকেও তাদেরকে আদর্শ হিসেবে বিবেচনা করেন।

দেশের বিনোদন জগতের এই তারকাদ্বয় যখন একফ্রেমে, তখন নেট দুনিয়া মাতোয়ারা হবে, এটাই তো স্বাভাবিক।

গায়ক-অভিনেতা তাহসান তার ফেসবুক পেজ থেকে একটি ছবি শেয়ার করেন। যেখানে তার সঙ্গে এক গাল হেসে উচ্ছল ভঙ্গিমায় পোজ দিয়েছেন নোবেল। ছবিটি দেখেই বোঝা যায়, তারা একসঙ্গে কোনো জিম সেন্টারে শারীরিক কসরত করেন। সেই ফাঁকেই ক্যামেরাবন্দি হয়েছেন।

দুই তারকার নজরকাড়া এই ছবিতে মুগ্ধ নেটিজেনরা। মাত্র ১৭ ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাকশন পড়েছে ১ লাখ ৬৮ হাজারের বেশি। প্রায় সাড়ে ৪ হাজার মন্তব্যের সঙ্গে রয়েছে পাঁচ শতাধিক শেয়ার।

১৯৯১ সালে র‍্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নোবেল। নব্বই দশকে তিনি ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। মডেলিংয়ের পাশাপাশি কিছু নাটকেও কাজ করেছেন নোবেল।

তাহসান খান ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ড গঠন করেন। পরে সেটা থেকে আলাদা হয়ে নিজের একক সংগীত জীবন গড়ে তোলেন। এছাড়াও তাকে নাটক-টেলিফিল্মে দেখা যায়। পাশাপাশি দুটি সিনেমাতেও কাজ করেছেন তাহসান।

সূত্র:ইত্তেফাক

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন