POPULAR BD NEWS
Popular BD News Logo

ধর্মঘটের দ্বিতীয় দিনে সারাদেশে অচল নৌপথ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ | সময়: ৩:৪৭ অপরাহ্ণ

লঞ্চ মালিকদের ধর্মঘটের দ্বিতীয় দিনে সারাদেশে অচল নৌপথ।  আজও ঘাট থেকে কোনো লঞ্চ ছাড়েনি।  এতে দুর্ভোগের শেষ নেই নৌপথে চলাচলকারীদের।

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শনিবার থেকে লঞ্চ চালানো বন্ধ রেখেছেন মালিকরা।
পরিপ্রেক্ষিতে একই দাবিতে সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসতে যাচ্ছে লঞ্চ মালিক মালিকরা।

বৃহস্পতিবার থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। ডিজেলের দাম বাড়ানোয় ভাড়া বাড়ানোর দাবি করেন লঞ্চ মালিকরা।

শনিবারের মধ্যে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ওইদিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা।

সূত্র:যুগান্তর

R/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন