POPULAR BD NEWS
Popular BD News Logo

বিকালে বাসায় ফিরছেন খালেদা জিয়া

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১ | সময়: ১২:০২ অপরাহ্ণ

তিন সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  রোববার বিকাল ৩টার পর তিনি রাজধানীর গুলশানের ভাড়া বাসা ফিরোজার উদ্দেশে হাসপাতাল ত্যাগ করবেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে টেলিফোনে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পর ২৫ অক্টোবর তার অস্ত্রোপচার করা হয়।

ওই দিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেন সাবেক এ প্রধানমন্ত্রী।

এর আগে করোনায় আক্রান্ত হওয়ার পর এভারকেয়ার হাসপাতালে ৫৩ দিন চিকিৎসা শেষে ১৯ জুন বাসায় ফেরেন খালেদা জিয়া। এর পর থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ছিলেন তিনি।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন