জিম্বাবুয়ে সফরের পর মিরপুর স্টেডিয়ামের নিম্নমানের উইকেটে খেলে বিশ্বকাপ প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ দল। বড় আশা, স্বপ্ন থাকলেও টি-২০ বিশ্বকাপে এসে রীতিমতো অকূল পাথারে পড়ে যায় বাংলাদেশের ক্রিকেটাররা।
যেখানে আইসিসি সহযোগী দেশগুলোও বাংলাদেশকে বলে-কয়ে হারিয়েছে, কঠিন চ্যালেঞ্জ জানিয়ে।
ক্রিকেটের এই ছোট সংস্করণে বাংলাদেশের অক্ষমতা বিশ্ব দরবারে প্রমাণিত হয়ে গেছে। ৮ ম্যাচের ৬টি তেই হার। দুটি জয় ওমান ও পাপুয়া নিউগিনির সাথে। অনেক সামর্থ্য, প্রতিভার জয়গান গাইলেও বিশ্বকাপ শেষে মিলেছে অশ্বডিম্ব।
অতীতের মতোই মূল পর্বে কোনো ম্যাচ না জেতার লজ্জার রেকর্ড ধরে রেখেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। ক্রিকেটার, কোচ, বিসিবিসহ সবার মুন্ডুপাত চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্রিকেট বিশ্বও সরব বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স। সারা বিশ্বের সাবেক ক্রিকেটাররা মেতেছেন বাংলাদেশের সমালোচনায়।
কিন্তু কেন এই ভরাডুবি? কোথায় হারিয়ে গেল টানা সিরিজ জয়ের আত্মবিশ্বাস?
উত্তর নাকি খোদ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কাছেই নেই। তিনিও খুঁজছেন, কোথায় কি ভুল হয়েছে, কিসের ঘাটতি ছিল?
মাহমুদউল্লাহ উত্তর পেয়েছেন কিনা, আদৌ পাবেন কিনা বলা কঠিন। তবে বিশ্বকাপে ব্যর্থতার পেছনে কিছু কারণ রয়েছে, যা অনেকের চোখ এড়ায়নি।
সূত্র: ইত্তেফাক
R/N