POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১ | সময়: ২:৫৪ অপরাহ্ণ

কুমিল্লায় গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল।

শুক্রবার বিকালে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বড় পুকুরপাড় বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে ০৬কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো: কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মোড়াপাড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ শাকিল খাঁন (২৪)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন পপুলার বিডিনিউজকে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন