POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের রামচন্দ্রপুরে পূর্ব  শত্রুতার জের ধরে মারধরে অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১ | সময়: ৬:৫৮ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকায়  স্কুল শিক্ষক মো. ফারুক হোসেনকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন ও তার সহযোগীরা এই ঘটনা ঘটায়।
আহত  মো. ফারুক হোসেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৯নং বেডে চিকিৎসাধীন রয়েছে। তিনি  উপজেলার ৭নং  বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ভুইঞা একাডেমির সহকারী শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা  ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, শুক্রবার সকালে রামচন্দ্রপুর মধ্যে বাজারের শ্রীকৃষ্ণের দোকানের সামনে এমরান হোসেন খন্দকারের সহযোগীতায় চেয়ারম্যান মো. মনির হোসেন লোকজনের সামনে  তাকে মারধর ও  লাঞ্ছিত করা হয়।
কেন মারধর করা হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৯ সালে দক্ষিণ নাটেহারায় গ্রামে ৯নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান এর নির্বাচনে প্রধান সমন্বয়ক ছিলেন। চেয়ারম্যান মনির হোসেনের পক্ষে কাজ না করা ও তার মিটিং এ অংশগ্রহণ না করায় তার ওপর ক্ষিপ্ত হন। সেই ক্ষিপ্ততা থেকে এই হামলা চালানো হয় এবং  মেরে ফেলার হুমকি ধামকি দেয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চান এই ফারুক হোসেন।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মনির হোসেন বলেন, শিক্ষক ফারুক হোসেনের নাম ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে না রাখা আওয়ামীলীগকে বাজে ভাবে গালিগালাজ করে। এই ঘটনায় কথা কাটাকাটি হয়েছে, মারধরের কোন কিছুই হয়নি। মারধরের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, এ ঘটনায়  এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন