হাজীগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শরিফ নামের একজনকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
যার ওজন-৩ গ্রাম, মূল্য অনুমান-৯,০০০ টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করে।
৩ নভেম্বর বুধবার রাতে এসআই প্রভাকর বড়ুয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় হাজীগঞ্জ থানাধীন ৪ নং পৌর ওয়ার্ড মকিমাবাদ স্টেশন রোড সাকিনস্থ মালেক গাজী বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবাসহ মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ শরীফ(৩০) কে গ্রেফতার করা হয়।