POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে মামলার বাদীকে হত্যার চেষ্টা থানায় অভিযোগ

শাহারাস্তি প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১ | সময়: ১১:০০ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে আদালতে মামলা করায় বাদীকে হত্যার চেষ্টা করে মামলার বিবাদী।

ঘটনাটি ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শোরসাক দক্ষিণ বাজার ভূঁইয়া সিএনজি ওয়ার্কসপের সামনে ঘটে। এই ঘটনায় শাহরাস্তিতে থানায় একটি অভিযোগ দায়ের করেন শাহরাস্তি উপজেলার শোরসাক দক্ষিণ পাটওয়ারী বাড়ির মৃত হাজী নুরুল ইসলামের ছেলে মো. জসীম উদ্দীন(৪৩)। অভিযোগে নামধারী ৮ জন ও অজ্ঞাত ২৫/৩০ জনকে বিবাদী করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, বিগত দুই বছর যাবত বিবাদীদের সাথে সম্পত্তিগত বিরোধ চলমান আছে। ওই পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় দোকান থেকে বাড়ির দিকে আসার সময় জাহাঙ্গীরের ওয়ার্কসপের সামনে দেশীয় অস্ত্র নিয়ে দূর্বৃত্তরা জসীমের উপর হামলা চালায়। জাহাঙ্গীর সহ স্থানীয়দের সহযোগীতায় প্রাণে বেঁচে যায় জসীম। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার বিবরণীতে জসীম জানায়, পূর্ব শত্রুতার জেরে কামাল ও বাবু গং আমার উপর হামলা চালায়। এর পূর্বে আমার ভাইকেও তারা অপহরণ করেছিলো। পুলিশের সহযোগীতায় ভাইকে উদ্ধার করি।

ভূঁইয়া সিএনজি ওয়ার্কসপের মালিক মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় লোকজন উপস্থিত না থাকলে জসীমকে প্রাণে মেরে ফেলতো সন্ত্রাসীরা।
মামলার বিবাদী কামাল ও বাবুর মুটোফোনে কল করে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, আদালতে তাদের একটি মামলা চলমান রয়েছে। মারামারির ঘটনায় আরেকটি অভিযোগ করেছে জসীম। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন