বাণিজ্যিক চিন্তা নয়, মানবসেবাকে গুরুত্ব দেয়ার আহবান।
হাজীগঞ্জ -শাহরাস্তিতে বিসিএস উত্তীর্ণ বিশ মেধাবীকে সংবর্ধনাকালে প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির বাসভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিসিএস উত্তীর্ণদের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন সাংসদ।
ওই সময় প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ মেজর অবসর প্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, হাজীগঞ্জ – শাহরাস্তি কখনও দেখিনি একসাথে ২০ জন বিসিএসে উত্তীর্ণ হতে। সবসময় শুভকামনা রইল। সুযোগ হলে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ঘুরে উন্নয়ন গুলো দেখার পরামর্শ দেন। সবার আগে মা- বাবার সেবা করার তাগিদ দেন তিনি।
সংবর্ধিত ৪২ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে শাহরাস্তি উপজেলার ১৩ জন শিক্ষার্থীরা হলেন, সাহাপুর এলাকার নুসরাত জাহান নিরা, কাজিরকামতার একেএম রাশেদুল করিম বাপ্পি প্রসন্নপুরের, তাসনুবা মরিয়ম, উনকিলার সৈয়দ তাবারুকুজ্জামান তামিম , নিজমেহারের মোঃ আফতাবুল আলম হীরু, ভিসারা গ্রামের মোঃ জামাল হোসেন, কান্দিরপাড়ের মোঃ সাদ্দাম হোসেন, কুলশীর মোঃ রোকনুজ্জামান রনি, সেনগাঁও এলাকার মোঃ ফারুক হোসেন, সূচীপাড়ার মোসাঃ দিলরুবা খানম ও চেড়িয়ারার মোঃ আব্দুল্লাহ আল মামুন।
অপরদিকে হাজীগঞ্জ উপজেলার সংবর্ধিতরা হলেন হাজীগঞ্জ বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তারের বড় মেয়ে সুমাইয়া বিনতে কবির, একই এলাকার উত্তম কুমার সাহার ছেলে রাজিব কুমার সাহা অন্তু, টোরাগড় বদরপুর এলাকার আব্দুর রশিদের ছেলে নুরুন নবী জুয়েল, ৩নং কালচোঁ ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আবুল বাশারের মেয়ে মাহাদীয়ে বাশার, বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের সিরাজ উদ দৌলার ছেলে ফাহিম রায়হান শুভ, মকিমাবাদ এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু জাফর মজুমদারের মেয়ে মাগফেরাতুন্নেছা উর্মি ও ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুুর গ্রামের নারায়ণ চন্দ্র সাহার মেয়ে শান্তা সাহা। ওই সময় তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, শাহরাস্তির মেয়র আবদুল লতিফ, কচুয়া- শাহরাস্তির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ আবদুল মান্নান,হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ খসরু, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসীম উদ্দীন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, শাহরাস্তি উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল জুয়েল, যুগ্ম আহবায়ক ফারুক দর্জি, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, সাবেক ছাত্রনেতা নাহিদুল ইসলাম সোাহেল, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।