POPULAR BD NEWS
Popular BD News Logo

আপনাদের সমর্থন ও দোয়া থাকলে আমার বিশ্বাস নৌকা প্রতীক উপহার পাব

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ | সময়: ৯:৪৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন এলাকার সাধারন মানুষের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার বিকালে উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের মো. মনির পাটওয়ারীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, ৫নংপশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকে একক মনোনয়ন প্রত্যাশী মো. আলমগীর হোসেন।

এসময় তিনি বলেন, আমি ছাত্রলীগ,যুবলীগ করে তৃনমূল থেকে ওঠা আসা একজন আওয়ামী লীগের কর্মী। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন ও দোয়া থাকলে আমার বিশ^াস দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক উপহার দেবেন। তিনি আরো বলেন, আমাকে এ পদে যদি উপযুক্ত মনে করে এবং সৎ ও আদর্শ মনে করে তাহলে যেন এ পদে মনোনীত করা হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মফিজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শহীদ উল্যাহ পাটওয়ারী বিএসসি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান উল্যাহ বাবুল,নন্দনপুর সপ্রাবির প্রধান শিক্ষক আবু মুসা, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল,ইউপি সদস্য আব্দুর রশিদ, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো. মোস্তফা প্রধান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমান উল্যাহ মজুমদার,সাধারন সম্পাদক আক্তার সিকদার,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, ৯নং ওয়ার্ডের সভাপতি জসিম উদ্দিন,সাধারন সম্পাদক শাহাবুদ্দিন,ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন,রফিক উল্যাহ প্রমুখ।

এসময় মতবিনিময় সভায় ওই ইউনিয়নের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় তৃনমূল নেতাকর্মী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকগন আসন্ন ইউপি নির্বাচনে দলের দুর্দিনে ত্যাগী ও কর্মীবান্ধব নেতা আলমগীর হোসেনকে নৌকা প্রতীকে মনোনয়ন দিতে জোর দাবি জানান।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন