চট্টগ্রামে মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার যে মামলা করেছিলেন, নতুন করে তার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
ওই হত্যা মামলার তদন্ত করতে গিয়ে খোদ মিতুর স্বামী বাবুল আক্তারের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে গত মে মাসে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর ভিত্তিতেই বাবুলকে আসামি করে নতুন একটি হত্যা মামলা করেছিলেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
অন্যদিকে ওই প্রতিবেদনে আপত্তি জানিয়ে সিআইডি বা অন্য কোনো সংস্থার কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার মাধ্যমে মিতু হত্যার ঘটনায় নিজের করা মামলাটির পুনঃতদন্ত চেয়েছিলেন বাবুল আক্তার।
চট্টগ্রামের মহানগর হাকিম মেহনাজ রহমান বুধবার পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে পুনঃতদন্তের আদেশ দেন। ফলে বাবুল আক্তারের করা মামলাটির কার্যক্রম চলতে বাধা নেই বলে তার আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান।
সূত্র: যুগান্তর
E/N