POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১৭জনের পাঁচ দিন রিমান্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ | সময়: ২:৫২ অপরাহ্ণ
কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ আসামিকে হাজিরে করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

কুমিল্লার ঠাকুরপাড়া কালীমন্দির ভাঙচুরের ঘটনায় মামলায় ১৭ আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ আসামিকে হাজিরে করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। পরে ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি সেন তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লা কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৩ অক্টোবর নগরীর নানুয়াদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন