POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে চেয়ারম্যান পদে আপন ২ ভাইয়ের মনোনয়নপত্র দাখিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১ | সময়: ১২:২৬ পূর্বাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগান বাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আপন ২ ভাই মনোনয়নপত্র দাখিল করেছেন।

২ নভেম্বর বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে তারা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান তপু জানান,বাগান বাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লা আল- মামুন ও তার আপন ছোট ভাই জাহিদুল আলম জমাদার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ৷

উল্লেখ্য তাদের পিতা মরহুম সামছুল আলম চুন্নু জমাদার ছিলেন বাগান বাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন