জাতির স্বাধীনতা অর্জনের অন্যতম দিশারী, শত কল্যাণের কর্ণধার মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি কর্তৃক বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ২০জন কে সম্মাননা স্মারক প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনীয় এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির বাসভবন শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামের বাড়িতে সম্মাননা স্মারক ও মধ্যাহ্নভোজের এ আয়োজন করা হয়।
সাত মেধাবীরা হলেন,হাজীগঞ্জ পৌরসভার কাপড়িয়া পট্রির কবির হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার। বলাখাল উত্তম কুমার সাহার ছেলে রাজিব কুমার সাহা। মকিমাবাদ আবু জাফর মজুমদারের মেয়ে মাগফেরাতুন্নেছা উর্মি।
হাজীগঞ্জ উপজেলায় আন্যান্যরা হলেন টোরাগড় বদরপুর এলাকার আবদুর রশিদের ছেলে নুরুনবী জুয়েল , কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের আবুল বাশারের ছেলে মাহাদিয়ে বাশার, বাকিলা এলাকার সিরাজ উদ দৌলার ছেলে ফাহিম রায়হান ও রামচন্দ্রপুর নারায়ন চন্দ্র সাহার মেয়ে শান্তা সাহা।
শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ আবদুল মান্নান বলেন, শাহরাস্তি উপজেলায় ১৩ জন বিসিএসে উত্তীর্ণ হয়েছে।