POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায়  রূপালী লাইফ ইনসিওরেন্স লিঃ এজেন্সী অফিসের শুভ উদ্বোধন

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ | সময়: ৯:১৩ অপরাহ্ণ

কচুয়া উপজেলার রহিমানগর বাজারের শাহজালাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় রূপালী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর এজেন্সী অফিস শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ নভেম্বর) দুপুরে কমপ্লেক্স মিলনায়তনে এজেন্সী ব্যবস্থাপক সুজন চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে কোরআন তেলওয়াতের পর অতিথিদের কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইনসিওরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) মোঃ মোজাম্মেল হোসেন। প্রধান বক্তা উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মো: আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসিওরেন্স কোম্পানীর যুগ্ন-সহকারী ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব চন্দ্র দাস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আমির হেসেন, মোঃ শাহ আলম, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহপরান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন,কম্পানির নবনিযুক্ত গ্রাহক ও এজেন্সীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাসহ স্থানীয় সুধিজজন।

এজেন্সীর ব্যবস্থাপক সুজন চন্দ্র ভৌমিক বলেন, মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার। এ স্লোগানে আমি রহিমানগর বাজারে রূপালী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এজেন্সী গড়ে তোলার প্রত্যয়ে সকলের সহযোগিতা কামনা করছি।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন