সৌদি আরবের রিয়াদে একটি বহুতল ভবন থেকে পড়ে কোম্পানীগঞ্জের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আলী হোসেন (২৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের উসমান আলীর ছেলে।
নিহত যুবকের বড় ভাই আরাফাত তাঞ্জিল আনোয়ার সোমবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, রোববার সৌদি আরবের রিয়াদে একটি বহুতল ভবনের সতের তলায় নির্মাণ কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে যান আলী হোসেন। এ ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনার পর নিহতের পরিবার ও প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: জাগরণ
E/N