POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ২ বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত চারজন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২, ২০২১ | সময়: ৫:০৮ অপরাহ্ণ

কুমিল্লায় পৃথক সড়ক ‍দুর্ঘটনায় তরুণীসহ চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বিপুলাসার বিহড়া এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামের রুহুল আমিন, তার স্ত্রী শেফালী আক্তার, একই গ্রামের মাসুদ আলমের মেয়ে সায়মা মুনতাহা এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের কবিরুল ইসলামের ছেলে মো. লিটন ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বিপুলাসার বিহড়ায় অটোরিকশায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

এর আগে, সকালে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কাভার্ডভানের চাপায় সংবাদপত্রবাহী মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক লিটন নিহত হন।

লাকসাম হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের একটি বাস একই অভিমুখী হিমাচল পরিবহনের বাসকে অতিক্রম করতে গিয়ে অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা রুহুল আমিন, তার স্ত্রী শেফালী আক্তার নিহত ও সায়মা মুনতাহা আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন অটোচালক। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও লাশ উদ্ধার করেছে বলে জানান মাসুদুর রহমান।

সূত্র: জাগরণ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন